শারদীয়া সংখ্যা ১৪৩২ | প্রকাশ: 27 September 2025 সম্পাদক: মলয় মজুমদার
কবিতা

জীবনের গোধূলিতে

-- সুমিতা ঘোষ

জীবনের গোধূলিতে
27 Sep 2025
274 Views
3 9
Share:
Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

আধশোয়া বিকেলে,গোধূলির মায়াময় হলুদ শাড়িতে
জীবন স্রোতে ভেসে যাওয়া আমার দিন যাপন
পুরোন দস্তাবেজে খুঁজে ফিরি আমার আমিকে
ফাগুন বেলায় মনের দাবানল হূ হূ
দিকভ্রান্ত হাওয়ার মত অভিমানী আমি....
উছল নদী, পাগল বাতাস স্পর্শ করে আমার চেতনার অলিন্দে
তবুও তবুও তোমাকে গভীরভাবে পাবার আশায়
দিন শেষ হয়, শুরু হয় তোমাকে দিয়ে,
আমার আত্মার বন্ধনে আবদ্ধ উপলব্ধি
নীরবে কাঁদে আর কাঁদে,
ফেলে আসা দিনের জাল বুনি
একা একা, ক্লান্ত রোদ্দুর সাথে।
থাক না কিছু শব্দ অনুচ্চার
বাঁকা চাঁদ খুঁজে ফিরুক নারকেল পাতার গান
আমি রই চিলে কোঠার ঘরে
মন চলে দিকশূন্যপুরে।।

Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

9 মন্তব্য

আপনার মন্তব্য জানান

সর্বাধিক পছন্দের লেখা

সর্বাধিক পঠিত লেখা