সোনালি অন্ধকারে জেগে আছে ময়ূরীযোটক
প্রার্থীরা জেনে গ্যাছে মাহেন্দ্রক্ষণ আর
কখন শুভ মুহরত
নির্বীর্য প্রহর নেই এসময়
কাঙ্ক্ষিত মুখটুখও নেই, এমনকি
প্রয়োজনও নেই, কারণ
সার বোঝা বুঝে গ্যাছে বিদগ্ধ জীবন :
জন্ম দ্যায় না কেউ, অনন্ত জঠরের
কেউ কেউ দাবিদার হয়
তবু একটা শংসাপত্রের জন্য
সোনালি অন্ধকার থেকে একদল সরকারি দপ্তরে
আর একদল চলে যায় মন্দিরে দরগায়
খোলা আকাশের নিচে এসব দরকার পড়ে না

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান