আমি
এতটা ভাবো আমাকে নিয়ে
অথচ আমি খণ্ড-ত।
এতটা আলো গর্ভগৃহে
অথচ আমি অন্ধ মুনি।
এতটা জল চোখে ছিল
অথচ আমি তেজপাতা।
এতটা উজানে বইছে ঢেউ
অথচ আমি অবিবাহিত নদী।
রণিত
বইয়ের মলাটে এ কার হস্তরেখাচিহ্ন /
রাত জাগা পাখি জানে তার ইতিবৃত্ত /
কিন্তু সে বলে না আমায়,এতই সে অভিজ্ঞ /
পরাঙ্মুখ তাই, আমি ক্ষুধিত পাষাণ /
ভোররাতে যদি বৃষ্টি নামে খুব--- নগ্ন /
মলাটের রেখা চুঁইয়ে গিরিখাত পুরে /
লিমেরিক বাতাসে ঝরে রণিত বৃষ্টির বিলাপ /
সুতোর কুয়াশায় জড়ায় অর্ধমাগধী বিষাদ /

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান