শারদীয়া সংখ্যা ১৪৩২ | প্রকাশ: 27 September 2025 সম্পাদক: মলয় মজুমদার
কবিতা

গুপ্তধন

-- অজিত কুমার জানা

গুপ্তধন
27 Sep 2025
171 Views
0 0
Share:
Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

টিফিনবক্সে তোমার তৈরী খাবারগুলো, 

যখন আমার দিকে চেয়ে থাকে ।

In-article Ad Unit

সূতোর গীট খুলে যায়,

সময় দরজা খুলে দেখিয়ে দেয়, 

তার সংরক্ষিত গুপ্তধন। 

একতারা বাজতে থাকে, 

গানের স্বরলিপি সিঁড়ি বেয়ে ওঠে,

দুইপাড়ে মিষ্টি ও তেতোর ফসল।

খোলা চুলে মলয় বাতাসের, 

রাগ-অনুরাগের রবীন্দ্রনৃত্য। 

ভালবাসা এক যাদুকাঠি, 

যার ছোঁয়ায় ফুল ও ফল হয়। 

অনুভূতি সাগরে দুলে, 

একে অপরের মিলন সেতু। 

যার ভালবাসা সেই জানে, 

কোথায় লুকিয়ে আছে গুপ্তধন। 

Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

0 মন্তব্য

আপনার মন্তব্য জানান

সর্বাধিক পছন্দের লেখা

সর্বাধিক পঠিত লেখা