এতো খারাপ রঙের তোমার দেশের আকাশ !
বুকাকাশই ঘটাকাশ
না বাপু,দেখবোনা
আমার মনও যদি এরকম ছানা কাটা ছানা কাটা হয়ে যায়
এই দুঃখে সারাবেলা বৃষ্টিকে ডাকি
নীলবিষ ধুয়ে দাও
বিষথলি হেমলক, হেমলক
বুকাকাশে আরোগ্যের গানটি বাজাই?
ঠকে ঠকে ঠকাবোনা
আমি আরো অনেকটা আজীবনে বোকা হতে চাই

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান