করমচা তলায় অবিকল জেগে আছে পোষ্য দুঃখেরা
ঘোর লাগা বিকেলে ক্লান্ত নদী ডাকে ,আয়…
হৃদপিণ্ড উপড়ে ফেলি, সংশয়ে ...
বেসামাল স্মৃতির মধ্যে অস্থির ঘোড়ারা ছুটে যায়
ঘাতক উপত্যকার দিকে
সন্ধ্যা নামতেই পাখিরা ফিরে আসে,উপযাজক অন্ধকারে
ক্রমশ দুর্বৃত্ত হয়ে ওঠে , এই সব রাত
পাহারাওয়ালার চোখে জেগে থাকে,রাত মাসির দরদাম
ক্রমশ শহরটা বদলে যাচ্ছে…
একদিন যে বৃদ্ধেরা গাছ তলায় বসে সাজিয়েছিল ,
সিজোফ্রেনিয়ায় অন্ধকার
আজ তারা আশ্চর্য বালকের মত
এইসব নষ্ট হাতে সাজায়, বদ্ধ দধীচির ত্যাগ
দধীচির হাড়
-- বিশ্বজিৎ মণ্ডল

1 মন্তব্য
Abhik
27 Sep 2025Valo
আপনার মন্তব্য জানান