শারদীয়া সংখ্যা ১৪৩২ | প্রকাশ: 27 September 2025 সম্পাদক: মলয় মজুমদার
কবিতা

খনন

-- অর্ণব সামন্ত

খনন
27 Sep 2025
158 Views
0 0
Share:
Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

খুঁড়ে চলি খুঁড়ে চলি আলো যদি পাই অন্ধকার 

কন্ট্রাস্ট না হলে ছবি , চলচ্ছবি নাকি ফোটেই না 

In-article Ad Unit

কতটা রসদ , অনুপ্রেরণা , আবেগ থাকলে তবেই 

কুঁড়ি কুসুম হয় , ঝাঁকে ঝাঁকে মাছ ছোটে মারিয়ানা খাতে 

বাইসন উদ্যত হয় আদিম গুহায় , সমুদ্রের ঢেউ ঢেউ 

মন্থনে মন্থনে অমৃত গরল মিশে একাকার একাত্মতায় 

নীলকন্ঠ হয়ে দ্রাঘিমা সমস্ত ধারণ করে , যদিও নীলকন্ঠ 

বিসর্জনের বাদ্যি শুনে ডিগবাজি খায় গোধূলির রেমব্রান্ট 

আগ্নেয়শিলাও আগুন হয়ে কাঁপায় চতুর্দিক অস্তিত্বের সংকটকালে 

বিদ্যুচ্চমকে বিদ্যুচ্চমকে ভেঙে যাওয়া আমিগুলো তুমিগুলো 

নির্জন ছাদ খোঁজে কিংবা অন্তরীণ স্বাধীনতা 

ঘুরে আসো মূলস্রোতে আর কতদিন ছিন্নভিন্ন দ্যাখাবে 

বেজে ওঠো তিলক কামোদ , ইনহিবিশনমুক্ত ঢেউদের গান 

Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

0 মন্তব্য

আপনার মন্তব্য জানান

সর্বাধিক পছন্দের লেখা

সর্বাধিক পঠিত লেখা