জীবন থেকে ফুরিয়ে যাওয়ার চেয়ে
হারিয়ে যাওয়া অনেক সহজ,
কোথাও কোনো সীমানিষেধ নেই ।
কেউ শোকগাথা চেপে এগিয়ে চলে দিগন্তহীন পথে,
কেউবা স্থির পাহাড়ের কিনারে বসে থাকে একা ।
প্রত্যাশাহীন বেঁচে থাকার জন্য কোন শব্দ উচ্চারণ করতে হয় না,
কেবল অন্ধকারের ভেতর টিকে থাকতে জানতে হয় ।
যে আমার দুর্বলতা জেনেও ডিঙিয়ে গেছে চুপিসারে,
মিথ্যা জেনেও আমি বার বার তার ছায়াকেই আঁকড়ে ধরেছি ।
দেখলাম ভালো কেউ বাসেনা, সব একাকীত্বের অসুখ সারানোর ঋণ নেয় সময় বিশেষে ।
ঋণ
-- পিঙ্কু চক্রবর্তী

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান