শারদীয়া সংখ্যা ১৪৩২ | প্রকাশ: 27 September 2025 সম্পাদক: মলয় মজুমদার
কবিতা

পাগলাচণ্ডী

-- গোবিন্দ মোদক

পাগলাচণ্ডী
27 Sep 2025
94 Views
0 0
Share:
Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

তুমি আন্তঃসীমার নদী, 

নদীয়ার নিজের নদী-কন্যা 

In-article Ad Unit

ছুঁয়ে আছো দুই বাংলার হৃদয় 

কালের কঠিন বিবর্তনে মৃতপ্রায় তুমি, 

প্রবাহহীনা তাই। 

এ প্রসঙ্গে খবরের কাগজ 

তার খবরের শিরোনাম

আরও কিছুটা ছোট হরফে লিখছে- 

“মৃত্যুর দিন শুনছে পাগলাচণ্ডী!” 

জলঙ্গী, ইছামতি তথা চূর্ণীরও একই দশা।

অথচ এমনটা হওয়ার কথা ছিল না।

আচ্ছা, তোমার মনে আছে তোমার জন্মকথা?

মা গঙ্গার দক্ষিণ-পূর্ব দেহ থেকে 

উৎপন্ন হয়ে একদা কিশোরী তুমি 

দুরন্ত বেগে ছুটে গিয়ে অধুনা বাংলাদেশের

মহানন্দায় মিশেছিলে সানন্দে! 

তারপর কতো জল বয়ে যাওয়া 

কতো ইতিহাসের উত্থান-পতন 

কতো কতো নারীর কান্না … তোমারও কান্না!

অথচ তোমার ফ্রকের দু’প্রান্ত একদা 

ছুঁয়ে থাকতো গঙ্গা আর জলঙ্গীর জল।

জল … জল … জল … রসাতল …!

হায় পাগলাচণ্ডী! 

আমাদের সেই শুভবুদ্ধি কই 

যে তোমাকে বাঁচাতে উদ্যোগী হবো?

Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

0 মন্তব্য

আপনার মন্তব্য জানান

সর্বাধিক পছন্দের লেখা

সর্বাধিক পঠিত লেখা