অতটা উঁচুতে থেকে
কিছু আন্দাজ হয় না;
কিছুটা আন্দাজ করতে হলে
মাটিতে নেমে আসতে হয়।
সমস্ত মেকি লৌকিকতা ছেড়ে মাটিকে ভালোবেসে
মিশে যেতে হয় প্রান্তিক মানুষের সঙ্গে
ভাগ করে নিতে হয়
কষ্ট।
তুমি নিজে যত কষ্ট অনুভব করবে
তত তুমি অন্যের কথা
ভাবতে শিখবে ঠিক ওদের মতো করে;
ভালোবাসাটা মাটিতে জন্মায়
খাদহীন ভালোবাসা
মাটির মতোই বিশুদ্ধ...

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান