আমি নিরন্তর তোমার কাছে আসি
কেবল চলে যাব বলেই
আমাদের মাঝে সমুদ্রের শব্দ নেই
আয়োজনের ঘুম নেই
কেবল আছে এক বাঙ্ময় স্তব্ধতা
আছে আংশিক সত্যের ভাঙা দেওয়াল
আর আছে বুকের ভেতরের
জমে থাকা অভিমান
যা আমরা কেউ দেখতে পাই না
কেবল এক একটা ঘরের মতন
আমরা নিশ্চল দাঁড়িয়ে থাকি,
দরজায় অভিযোগের
ছিটকিনি তুলে
আর তারপর
পলাতক মেঘ হয়ে
নিরুদ্দেশে মিলিয়ে যায়
আমাদের মাঝের সেতু।

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান