পুরুষোত্তম
আশ্চর্য হীন গলিপথ ধরে হাঁটছে প্রহর ।
পুরুষোত্তম চাপিয়ে বলা যাচ্ছে না,
কার'বা আয়ুর শেষ পেয়েছে !
মৃত্যুর ঠোঁটে ঠেকেছে
আয়ুর উষ্ণলতা ।
অবশ্য জন্মের আয়াত
বাজিয়ে এনেছে পয়গম্বর ।
নিরবতা রঙের পথ ;
আনন্দ আলয়ে মৃত্যু !
কোন পাঠশালাতেই শেখায় না ?
হঠাৎ, শশ্মানে গ্রীষ্ম নেমে আসে !
আবহাওয়া
নেশা মাখা আবহাওয়া
পেঁজা মেঘের রেণু, নীচে নেমে আসে ।
ভেজা ছমছম, টুপ টাপ ফেলে
খালবিলে বিলাসিতা সাজায় ।
মোহ সৃষ্টির প্রচেষ্টা খুলে ফেলে ।
বৃষ্টির নগ্নতা দেখে , ব্যাঙ ডাকে
বীজের মুখ, অঙ্কুরিত হয় !

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান