শারদীয়া সংখ্যা ১৪৩২ | প্রকাশ: 27 September 2025 সম্পাদক: মলয় মজুমদার
কবিতা

কবিতাঃ রুষা

--

কবিতাঃ  রুষা
27 Sep 2025
114 Views
0 0
Share:
Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

প্রতিটা শীত তোমায় দিলাম

 

In-article Ad Unit

প্রতি শীতে আগুনের ওমের মত তুমি জড়িয়ে ধরো...

উষ্ণতা ছড়িয়ে বিলীন হয়ে যাও ধরা ছোঁয়ার পারে...

বলতে পারবে কটা আঁচের পরেও আমার পুরু চামড়া পাতলা হবে না?

ভষ্ম হলে বুঝি...

চিমসে ব্যথা টা নড়ে চড়ে বসে...

ওমে ঠান্ডা হয়।

আর কত শীত পেরোলে তোমায় পাব?

 

যাকে হয়নি বলা

 

আমার শীতল ঠোঁট ছুঁয়ে যাক তোমায় না বলা কথারা...

আমার হাতের স্পর্শে মিশুক তোমার দেশের হাওয়ারা।

তোমার গানের সুর বয়ে যাক আমার কানের পাশে,

তোমায় ছুঁয়ে দিলেই অমনি বিদ্যুৎ চলে আসে।

তোমার চোখের আলোতে বুনি হাজার কথার জাল,

তোমায় লেখা চিঠিরা গুনছে হলদে দিনকাল।

তোমার চোখে চোখ রাখলেই আমার শিহরণ,

হাজার বছর আগেই তুমি করলে হৃদয় হরণ।

তুমি তাকালে লুকোই আমি হাজার আলোর ভিড়ে,

তোমায় ভেবেই কাটিয়ে দেব তোমার ভাবনা নীড়ে।

Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

0 মন্তব্য

আপনার মন্তব্য জানান

সর্বাধিক পছন্দের লেখা

সর্বাধিক পঠিত লেখা