শারদীয়া সংখ্যা ১৪৩২ | প্রকাশ: 27 September 2025 সম্পাদক: মলয় মজুমদার
কবিতা

কবিতাঃ তুষার ভট্টাচাৰ্য

--

কবিতাঃ তুষার ভট্টাচাৰ্য
27 Sep 2025
151 Views
0 0
Share:
Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

নদীর জলে

 

In-article Ad Unit

হৃদয় শূন্য হলে মনের উঠোনে কখনও উড়ে আসে না

শিশিরের গন্ধ গায়ে মেখে ভোরের শালিক পাখি

জোছনার বৃষ্টিতে ভিজে বুনো ঝোঁপে জ্বলে না

সবুজ জোনাকি ;

হৃদয় শূন্য হলে বিজন রাত্তিরে আধো ঘুমের

 ভিতরে নীরবে ভেসে আসে পাতা ঝরার মর্মর গান

আবছা স্মৃতির আয়নায় ফুটে ওঠে দুঃখের খড়কুটো

আর না বলা সব গোপন অভিমান ;

হৃদয় শূন্য হলে আমি নদীর জলে ছুঁড়ে মারি

একমুঠো মাটি সাদা বালি

তারপর ভালবাসা বেদনার অশ্রুটুকু

দু'চোখে মেখে কেটে যায় ধূসর দিনগুলি রাতগুলি l

 

অভিমানী মুখ

 

নিঝুম রাত্তিরে ঝরা শিশিরের কান্না জলের ভিতরে

যার অভিমানী ম্লান মুখ ভেসে ওঠে

তাকে আমি চিনি  ;

সে ছিল অমল কৈশোরের

রূপকথা স্বপ্ন সহচরী  ;

তাকে আমি আজও  নীরবে খুঁজি

মায়া মৃদঙ্গ জোছনায়

ওই দীঘল আকাশ দিগন্ত রেখায় l

 

Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

0 মন্তব্য

আপনার মন্তব্য জানান

সর্বাধিক পছন্দের লেখা

সর্বাধিক পঠিত লেখা