ফিরতে পারছনা আর তোমার নিজস্ব বসতভিটায়।
ওখানেই লালিত হয়েছিল শৈশবের স্বপ্নগুলো তোমার।
তোমাকে স্বাগত জানায় আজও বারান্দার শীতল পাটি।
স্মৃতিরা ভিড় করে কড়া নাড়ে মনের দরজায়।
সেই ভাঙা কক্ষে কক্ষে এখন মাকড়সার জাল।
দেওয়ালে দেওয়ালে এখনও প্রতিধ্বনিত হয় নাম।
তারপর আবার ঢেকে যায় গভীর নীরবতায়।
ফিরে আসে না আর কোনো শব্দের সমাগম।
জানালার পর্দায় ছেঁড়া ঝালর গুলো এখনও
ওঠানামা করে বসন্ত বাতাসে বৈশাখী ঝড়ে।
ভিতরে শুনশান শুধু সম্পর্কের শিরোনাম।
শুকনো পাতার মতো নড়াচড়া করে।
ভালবাসা উড়ে গেছে কবে অতীতের ধূসর ডানায়।
এখানে সে কোথাও থাকে নাকো আর।
শতছিন্ন শান্তির মিথ - রয়ে গেছে মতভেদ
পড়ে আছে পরিত্যক্ত ভাঙা চাঁদের সংসার।

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান