ওখানে গ্রহন লেগে পড়ে আছে চাঁদ ।
ওখানে প্রিয় প্রেম ফেলে গেছে অঙ্গ তোমার ।
অনিচ্ছায়, বাঁশি বাজায় দুরন্ত বাদ্যকর।
কত রাত কত জাগরণ ফিরে গেলে গ্রহন কি খুঁজে পাবে সমূহ অরণ্য?
একটা চাঁদের মতো উপাখ্যান লেখা হয়।
এভাবে সব কিছু নেই হলে সর্বনাশ লেখা হয়।
বাঁশি বাজে।
শুধু জটিল অরণ্য থেকে ভেসে আসে নিদ্রাহীন আলো তার।
কেউ আজ তোমাকে ছুঁলে
গেয়ে ওঠে আলোময় গান।

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান