মন ভাল নেই
এমন সময় কবির কি আর মনটা ভাল থাকে?
অসভ্যতার মুখোশ যখন সভ্যতাকে ঢাকে ।
অসুস্থ দিন ফুরিয়ে যায় তবুও সুস্থতা ফেরে না
কবির মনে কষ্ট বাড়ে, বাড়ে ব্যথার আনাগোনা ।
রাত্রি ফুরায় যে দিন আসে রাতের চেযে কালো
এর চেয়ে ছিল আদিম যুগের অন্ধকারই ভাল
অনেকে যখন স্বার্থ লোভে মুখোশে মুখ ঢাকে
তখন বল কি করে কবি মুখটি বুঁজে থাকে
আর তার মনটা ভাল রাখে ?
চৈতন্য
হোস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হলে পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার আগে নয়,
প্রথমে আত্মহত্যা বলে
তাকে চালানোর চেষ্টা হয়
কেঁচো খুঁড়তে গিয়ে
সাপ বেরিয়ে পড়ে,
তা দেখে জনগণের মধ্যে
বিক্ষোভ ছড়িয়ে পড়ে
তড়িঘড়ি একটা ব্যবস্থা নিয়ে
ধামা চাপা দিয়ে
সাময়িকভাবে দায় সামলানো হয়।
নার্স হোস্টেলে নার্সের
কিংবা হাসপাতালে জুনিয়ার ডাক্তারের
অস্বাভাবিক মৃত্যু হলে পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার আগে নয়,
প্রথমে আত্মহত্যা বলে
তাকে চালানোর চেষ্টা হয়
কেঁচো খুঁড়তে গিয়ে
সাপ বেরিয়ে পড়ে,
তা দেখে জনগণের মধ্যে
বিক্ষোভ ছড়িয়ে পড়ে
তড়িঘড়ি একটা ব্যবস্থা নিয়ে
ধামা চাপা দিয়ে
সাময়িকভাবে দায় সামলানো হয় ।
এইভাবে ঘটনা ঘটে যাবার পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার কিছুদিন পর
আবার চৈতন্য সব লোপ পেয়ে যায় ।

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান