নীলের বুকে মৃদু লয়ে রাত নামে
রাতের অনেক দুঃখ- তার বুকে
হাজার তারা ফুটে;
ফুটেনা সেই বিষন্ন জংলী ফুল ।
যাঁর চোখে ছিলো শতাব্দীর স্রোত ।
রাত আলতো করে চুমু খায়,
নীলের গভীর শান্ত বুকে ।
নীল লজ্জায় লাল উঠে হয়ে,
তার সমস্ত জল দিয়ে
সে দেয় ভিজিয়ে রাতের ক্যানভাস ।
তবুও রাত বড়ো বিষন্ন -
অমানিশার অন্ধকারে সে জ্বালায় চাঁদের বাতি;
তন্নতন্ন করে খুঁজে বিষন্ন ফুল জংলী ।
নীলের এতো রূপ; এতো যৌবন!
তবুও রাতে রাখে না গেঁথে
বুকের কাঁটায় প্রেমের কোমলকুসুম ।
ভোরের আলো ফুটতেই রাত চলে যায় ;
শুধু অপেক্ষায় কেঁদে, কেঁদে যায় ফুরিয়ে,
অনাদরের অসূর্যম্পশ্যা জংলীফুল ।
যেন রাতের ঠোঁটে চুমু খাবে বলেই -
সূর্যকে তাঁর এই নীরব প্রত্যাখ্যান।
সময়ের গায়ে আলো ফোটে,
মিলায় সে-
নীল বুকে রেখে যায় দাগ- ছায়া
অমলিন স্মৃতির ।।

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান